জন্মদিন প্রতিষ্ঠাদিবস বা প্রতিষ্ঠাবার্ষিকী কীভাবে গণনা করা হয়?
আমরা প্রায়ই আমাদের জন্মদিবস, জন্মবার্ষিকী, বিবাহদিবস, বিবাহবার্ষিকী বা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী, প্রতিষ্ঠাদিবস কততম তা গণনার ক্ষেত্রে দ্বিধায় পরে যাই।
অনেকে বার্ষিকী এবং দিবসকে এক করে ফেলেন। বিষয়টা মোটও এক নয়। বার্ষিকী গণনা করা হয় বছর শেষে এবং দিবস গণনা করা হয় বছরের শুরু থেকে।
যেমন কারও বিবাহ যদি ২০২৩ সালের ১লা জুলাই হয় তাহলে ২০২৪ সালের ১লা জুলাই হবে তার প্রথম বিবাহবার্ষিকী এবং দ্বিতীয় বিবাহ দিবস।
অনুরূপভাবে কোনো প্রতিষ্ঠান যদি ২০২৩ সালের ১লা জুলাই প্রতিষ্ঠিত হয় তাহলে ২০২৪ সালের ১লা জুলাই হবে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী এবং দ্বিতীয় প্রতিষ্ঠাদিবস।
আবার কেউ যদি ২০২৩ সালের ১লা জুলাই জন্মগ্রহণ করে তবে ২০২৪ সালের ১লা জুলাই হবে তার প্রথম জন্মবার্ষিকী এবং দ্বিতীয় জন্মদিন বা জন্মদিবস।
অর্থাৎ বার্ষিকী এবং দিবস গণনার ক্ষেত্রে বার্ষিকী সংখা থেকে এক বেশি হবে দিবস সংখ্যা।

0 Comments