বিসিএস কিংবা সরকারি চাকরিঃ প্রেক্ষিত বাংলাদেশ

বিসিএস, ব্যাংকের এডি ও সহকারী জজ—স্বপ্নের তিন চাকরিই পেয়েছেন বাছিত, এমন একটি খবর প্রথম আলোতে ছাপা হয়েছে গত জানুয়ারি ২১, ২০২৪ খ্রি. তারিখে। এখানে উক্ত চাকরিগুলোকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন যুব সমাজ চাকরিটাকে স্বপ্ন বানিয়ে নেয়। এটা সুধু প্রথম আলোই নয়, দেশের সকল মিডিয়া এটাকে এভাবেই উপস্থাপন করে। 

একটা দে‌শের যুব সমাজ‌কে ধ্বং‌সের দি‌কে ঠেলে দেওয়ার জন্য এর থে‌কে মারাত্মক আর কী হতে পারে?

সে তিনটা চাকরির পরীক্ষা‌তে পাশ ক‌রে‌ছে , ব্যাশ। কিন্তু যেভা‌বে সেটা‌কে স্বপ্ন বা‌নিয়ে দে‌শের ভ‌বিষ্যৎ ধ্বংস করা হচ্ছে, তা স‌ত্যি দুঃখজনক।
এরাই কিন্তু প্রশ্ন তু‌লে চীনের ইঞ্জি‌‌নিয়াররা পদ্মা‌সেতু বা‌নি‌য়ে দি‌য়ে‌ছে, আমা‌দের ই‌ঞ্জি‌নিয়ার তা‌তে কয়টা পিলার ও লোহা আ‌ছে তা মুখস্ত ক‌রে বি‌সিএস দেয়।
এই তিনটা চাকরীই হ‌চ্ছে নন-প্রডা‌ক্টিভ। যার নিজস্ব‌ কোন‌ ভেল্যু নাই। যা আ‌ছে ক্ষমতার অপপ্র‌য়োগ ও দূর্নী‌তির অপার সম্ভাবনা।

এভা‌বে দেশ‌কে গ‌বেষক ও বিজ্ঞানী বিমুখ ক‌রে চৌ‌কিদার বানা‌নোর ষড়যন্ত্র কর‌ছে এক‌টি মহল।